সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

বিজেপি নেতা এল কে আদভানির সঙ্গে শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪ ১:৪০ pm

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিজেপির সিনিয়র নেতা লাল কৃষ্ণ আদভানির সঙ্গে তার বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৈঠকে উভয় নেতা তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেন। এছাড়াও তারা সৌহার্দ্য বিনিময় ও অতীতের স্মৃতি রোমন্থন করেন।

আজ সন্ধ্যায় টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার নয়াদিল্লি পৌঁছান ।

বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস, নেপাল ও ভুটানের শীর্ষ নেতারা শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার বাসস্থলে সৌজন্য সাক্ষাৎ করবেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD