বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

বিকেলে নয়াপল্টনে বিএনপির নেতা নোমানের জানাজা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫ ৫:১৬ am

বিএনপির ভাইস চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের নামাজে জানাজা বাদ আছর দলটির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ধানমণ্ডি নিজ বাসায় অসুস্থ হয়ে পড়ে। পরে সকাল ৬টার দিকে তিনি রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিএনপির পক্ষে থেকে জানানো হয়েছে, মরহুমের নামাজে জানাজা বাদ আসর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। জানাজায় সর্বস্তরের জনগণসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD