বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

বিএনপি নেতার গোয়ালঘর থেকে চুরি হওয়া গরু উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪১ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রামগঞ্জে চুরি হওয়া একটি গরু ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলুর গোয়ালঘর থেকে উদ্ধার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন আগে রামগঞ্জ উপজেলার একটি এলাকা থেকে একটি দুগ্ধজাত গরু চুরি হয়। গরুর মালিক বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে চুরি হওয়া গরুটি ভোলাকোট ইউনিয়নের বিএনপি নেতা দেলোয়ার হোসেন দেলুর বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় তার গোয়ালঘরে তল্লাশি চালিয়ে গরুটি শনাক্ত করা হয় এবং উদ্ধার করা হয়।

এ বিষয়ে স্থানীয় ক্ষতিগ্রস্ত পরিবার ও সাধারণ মানুষ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অভিযুক্ত বিএনপি নেতা দেলোয়ার হোসেন দেলুর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই ঘটনা নিয়ে বেশ তোলপাড় শুরু হয়েছে এবং প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD