মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

বিএনপির রোববারের ইফতার মাহফিল স্থগিত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫ ২:০০ pm

রাজনৈতিক দলগুলোর সম্মানে বিএনপির পূর্ব নির্ধারিত রোববারের ইফতার মাহফিল কর্মসূচি স্থগিত করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল (৯ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল, তা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট সবার অবগতির জন্য স্থগিতের সিদ্ধান্ত জানানো হলো।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD