শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

বার্সেলোনার নতুন কোচ হলেন ফ্লিক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪ ১:১৪ pm

বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল বায়ার্ন মিউনিখ ও জার্মানি জাতীয় দলের সাবেক কোচ হ্যান্সি ফ্লিক বার্সেলোনার দায়িত্ব নেবেন। সেই গুঞ্জন সত্যি করে স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে তিনি দুই বছরের জন্য চুক্তি সেরেছেন। এর আগে কাতালান ক্লাবটি কিংবদন্তি জাভি হার্নান্দেজকে কোচের দায়িত্ব থেকে বরখাস্তের কথা জানিয়েছিল। ৫৯ বছর বয়সী ফ্লিক তারই স্থলাভিষিক্ত হয়েছেন।

আজ (বুধবার) সন্ধ্যায় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বার্সেলোনা। তারা জানিয়েছে, বার্সেলোনা ও কোচ হ্যান্সি ফ্লিকের যৌথ সম্মতিতে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি সম্পন্ন হয়েছে। নতুন কোচ হিসেবে তিনি চুক্তি স্বাক্ষর করেছেন ক্লাবের সভাপতি হুয়ান লাপোর্তা, সহ-সভাপতি রায়া যুস্তে ও স্পোর্টস ডিরেক্টর ডেকোর উপস্থিতিতে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD