রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

বহুতল ভবন সরানো হলো ৭০০ সাবান দিয়ে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩ ৪:৪৪ পূর্বাহ্ণ

ভারী বাক্স হোক বা পাথর, সেসব এক জায়গা থেকে অন্যত্র সরানো আজকের দিনে কোনো ব্যাপার নয়। কিন্তু তাই বলে আস্ত বাড়ি? কানাডায় সত্যিই একটা বাড়িকে স্থানান্তরিত করা হলো। আর তাও ৭০০ সাবানের সাহায্যে! সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ব্যাপারটা আসে কী? ১৮২৬ সালে তৈরি হয়েছিল বাড়িটি। পরে সেটি হোটেলে রূপান্তরিত হয়। নাম ভিক্টোরিয়ান এলমউড হোটেল। কিন্তু ২০১৮ সালে বাড়িটি ভেঙে ফেলার কথা হয়। সেই সময় এগিয়ে আসে ‘গ্যালাক্সি প্রপার্টিস’ নামের এক সংস্থা। তারা ঐতিহাসিক বাড়িটি কিনে ফেলে। ঠিক হয় ২২০ টন ওজনের বিপুল ভারী হোটেলটিকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। আর ভিক্টোরিয়া আমলের স্থাপত্যটিকে সরাতে ব্যবহার করা হয় সাবান।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD