বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

ফ্যাসিবাদ যতই ফিরে আসার চেষ্টা করুক, পারবে না: জামায়াত আমির

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫ ৬:১৩ am

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য। তারা যতই ফিরে আসার চেষ্টা করুক, প্রতিষ্ঠিত হতে পারবে না।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ভাষা শহীদরা শ্রদ্ধার পাত্র। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন জাতির হৃদয়ে তারা বেঁচে থাকবেন। 

তিনি আরও বলেন, ৫২-তে যারা লড়াই করেছেন, তারা প্রতিষ্ঠিত সরকার ও বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন।

২৪-এর আন্দোলনকারীদের অবদানও জাতি স্মরণ রাখবে বলে এ সময় মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD