ইসরায়েলের হামলায় ফিলিস্তিনে নিহতদের স্মরণে বিএনপির কার্যালয় ও বিএনপির চেয়ারপার্সনের কার্যালয় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
শনিবার (২১ অক্টোবর ) সকাল থেকে রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে অর্ধনমিত রাখা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ইসরায়েলের হামলায় ফিলিস্তিনে নিহতদের স্মরণে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় ও নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।