সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

ফিফা র‌্যাংকিংয়ে ছয় ধাপ এগোলো বাংলাদেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩ ১১:২৪ পূর্বাহ্ণ

বিশ্বকাপ প্রাক-বাছাইপর্বে দারুণ খেলেছিল বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে মালেতে ১-১ গোলে ড্র করার পর ফিরতি লেগে ঘরের মাঠে ২-১ গোলে জয় পায়। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানের দারুণ জয়ে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয় জামাল-সাদরা। এই পারফরম্যান্সের প্রভাব পড়লো ফিফা র‌্যাংকিংয়েও। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে ছয়ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। ১৮৯ থেকে তারা উঠে এসেছে ১৮৩তম স্থানে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD