বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়ে যমুনায় জামায়াতের প্রতিনিধি দল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪ ১২:৪১ অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করতে যমুনায় উপস্থিত হন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার।

তিনি বলেন, মতবিনিময় শেষে গণমাধ্যমকে ব্রিফ করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD