রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

প্রকাশ্যে মাছ, মাংস ও ডিম বিক্রি বন্ধ!

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩ ৬:৩৭ পূর্বাহ্ণ

মধ্যপ্রদেশে প্রকাশ্যে মাছ, মাংস, ডিম বিক্রি করা যাবে না। ধর্মস্থান ও অন্যত্র অনুমোদিত সীমা ও সময়ের বাইরে মাইক বাজানোও নিষিদ্ধ করা হয়েছে।

মধ্যপ্রদেশে নতুন বিজেপি মুখ্যমন্ত্রী মোহন যাদব মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সিদ্ধান্ত নিয়েছেন, রাজ্যে আর প্রকাশ্যে মাছ, মাংস, ডিম বিক্রি করা যাবে না। প্রকাশ্যে ও ধর্মীয় স্থানে নির্ধারিত সীমার বাইরে লাউডস্পিকার বাজানো যাবে না।

জানানো হয়েছে, মধ্যপ্রদেশ নয়েস কন্ট্রোল আইন ও নয়েস পলিউশন নিয়ম অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর বর্তমান খাদ্যসুরক্ষা নিয়মাবলী মেনে প্রকাশ্যে মাছ, মাংস, ডিম বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

মোহন যাদব সাংবাদিক সম্মেলনে বলেছেন, আগে মানুষকে এই সিদ্ধান্তের বিষয়ে জানানো হবে। তারপর তা রূপায়ণ করা হবে।

রাজ্যের খাদ্য দপ্তর, পুলিশ ও পৌরসভাগুলি আগামী ১৫ থেকে ২৫ ডিসেম্বর মাংস, মাছ ও ডিম বিক্রি নিয়ে প্রচার চালাবে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যারা অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে যাবেন, তাদের মধ্যপ্রদেশ সরকার স্বাগত জানাবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD