বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার ২

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ৯:৫১ পূর্বাহ্ণ

রাজধানীতে পুলিশ কনস্টেবল মোহাম্মদ আমিরুল ইসলাম পারভেজ হত্যার মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার থেকে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন শামীম রেজা এবং মো. সুলতান। শামীম গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক। তাকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সুলতানকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকার ডেমরা থেকে।

উল্লেখ্য, শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়া পল্টনে মহাসমাবেশ করে বিএনপি। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিএনপির নেতাকর্মীরা। তারা পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করেন। হামলায় ৪১ পুলিশ সদস্য আহত হন। আহত কনস্টেবল পারভেজকে হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় রাজধানীর শাজাহানপুর থানায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৮০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD