সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

পুলিশের বাধা উপেক্ষা করেই মহাসড়কে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪ ১০:৩৮ পূর্বাহ্ণ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে পুলিশের বাধা উপেক্ষা করে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে বিক্ষোভ করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। যেকোনো বাধা উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৪টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পুলিশ মেইন গেট বন্ধ করে দিলেও বাধা উপেক্ষা করে মহাসড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD