পিরোজপুর সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন করে চিকিৎসাসেবা, রোগীদের খাবারের মান এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে খতিয়ে দেখেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। পরিদর্শনকালে তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন।
এ সময় দুই প্রতিমন্ত্রী চিকিৎসাসেবার মান আরও উন্নত করা এবং রোগীদের খাদ্য সরবরাহ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন। তারা হাসপাতাল কর্র্তৃপক্ষকে স্পষ্টভাবে নির্দেশ দেন যেন প্রতিদিনের খাবারে কোনো ঘাটতি না থাকে এবং সঠিক সময়ে রোগীরা ওষুধ ও চিকিৎসাসেবা পায়। স্বাস্থ্য খাতের এই সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানান তারা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রীদ্বয় জানান, দেশজুড়ে সরকারি চিকিৎসাকেন্দ্রগুলোতে সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং স্বাস্থ্যসেবার মান বাড়িয়ে একটি জনবান্ধব পরিবেশ তৈরি করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। এ সময় স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরববাংলা টিভি/ডেস্ক