বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

পালানোর সময় বিমানবন্দরে আটক দুই ছাত্রলীগ নেতা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪ ১১:৪৮ পূর্বাহ্ণ

দেশ ছেড়ে পালাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গিয়ে আটক হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের দুই নেতা। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একটি সূত্র।

আটক দুজন হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ।

তবে তারা কোন দেশে পালানোর চেষ্টা করছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে বিকেল ৩টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে শেখ হাসিনা সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটক করা হয়।
ভিন্নবার্তা ডটকম/এন

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD