বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

নেপাল থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮:২৮ পূর্বাহ্ণ

নেপালে সংঘটিত ভয়াবহ বন্যায় দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে দেশের বিভিন্ন হাইড্রোপাওয়ার বা জলবিদ্যুৎ কেন্দ্রগুলো, যেখান থেকে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করা হতো। প্রাকৃতিক এই বিপদের কারণে বর্তমানে বাংলাদেশে নেপাল থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে।

প্রতিবেশী দেশটির বিভিন্ন গণমাধ্যমকে জানান হয়েছে যে, আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে দেশটির বিদ্যুৎ খাতের উৎপাদন ব্যবস্থার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণের ফলে বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে জড়িত টারবাইন ও অন্যান্য যন্ত্রাংশ পানির নিচে তলিয়ে গেছে এবং সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে জরুরি ভিত্তিতে উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে কতৃপক্ষ।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও নেপালের মধ্যে জ্বালানি খাতের সহযোগিতার অংশ হিসেবে বিদ্যুৎ আমদানির প্রক্রিয়া চলমান ছিল। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি খাতের ওপর এর কী প্রভাব পড়বে এবং কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হতে পারে, তা নিয়ে সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা নানা পর্যালোচনা করছেন। নেপালের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত মেরামত করতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সম্পূর্ণ সরবরাহ লাইন সচল হতে কিছুটা সময় লাগবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD