নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারের প্রবেশপথে অবৈধভাবে নির্মিত দুটি দোকানঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে একটি দৃষ্টিনন্দন ও প্রশস্ত গেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই মহতী উদ্যোগ গ্রহণ করেছেন নেত্রকোনা-২ সদর-বারহাট্টা আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতা। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শহীদ মিনারের পবিত্রতা রক্ষা এবং এর সৌন্দর্য বর্ধনের জন্য সাধারণ মানুষ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দাবি জানিয়ে আসা হচ্ছিল। কিন্তু বিগত দিনে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিশেষ করে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে স্থানীয় প্রভাবশালীরা শহীদ মিনারের মূল প্রবেশপথ দখল করে বাণিজ্যিক দোকান গড়ে তুলেছিল। এর ফলে জাতীয় দিবসগুলোতে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ ও নেতাকর্মীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটেছিল।
পরবর্তীতে বর্তমান গণতান্ত্রিক রাজনৈতিক পরিস্থিতিতে স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট কতৃপক্ষ ও প্রশাসনের সহযোগিতায় বুলডোজার দিয়ে দোকান দুটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়। এই জমিতে এখন একটি আধুনিক ও দৃষ্টিনন্দন প্রবেশদ্বার নির্মাণ করা হবে, যা শহীদ মিনারের সামগ্রিক পরিবেশকে আরও উন্নত করবে। স্থানীয় বিশিষ্টজনেরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, ভাষা শহীদদের স্মৃতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য এই ধরনের পদক্ষেপ অত্যন্ত জরুরি ছিল। বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও এই উন্নয়নমূলক কাজে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দিয়েছেন। খুব শীঘ্রই নতুন গেটের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে আশা করা হচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক