বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

নুসরাত ফারিয়ার মার্কা লিপস্টিক, ভাবনার ‘কাক’

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪ ১০:৩৩ পূর্বাহ্ণ

লিপস্টিক মার্কায় নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছে রয়েছে অভিনেত্রী নুসরাত ফারিয়ার। এমনটাই জানালেন দেশের আলোচিত এই অভিনেত্রী। অন্যদিকে, আশনা হাবিব ভাবনার মার্কা কালো কাক ঠিক করে দেন দুই বাংলার আলোচিত নায়িকা ফারিয়া।

সম্প্রতি এক ভিডিওবার্তায় নিছক মজা করে হয়েছিলেন অভিনেত্রী আশনা হাবীব ভাবনার সঙ্গে। সেখানেই দুজনের সামান্য সময়ের আলাপচারিতা উঠে আসে। সেই আলাপনে নুসরাত ফারিয়া ভাবনাকে জিজ্ঞেস করেন, আমরা দুইজন যদি ইলেকশনে দাঁড়াই তাহলে আমাদের দুজনের মার্কাটা কী হবে বলতো?

এ সময় ভাবনা বলেন, তোর মার্কা হবে… তাকে কথা শেষ করতে না দিয়ে এসময় নুসরাত ফারিয়া নিজেই উত্তর দেন। বলেন, আমার মার্কা হবে লিপস্টিক, আর তোর মার্কা হবে কাউয়া।

উত্তর দিয়ে নিজেরা হেসে কুটি কুটি হন। বোঝাই যাচ্ছে এটা ছিল দুজনের মাঝরাতের মজা। আরে এক্ষেত্রেও এটাও বোঝা গেল যে ভাবনা ও নুসরাত ফারিয়ার মধ্যে সম্পর্ক্টা গভীর বন্ধুত্বের।

নুসরাত ফারিয়া সর্বশেষ আলোচনায় এসেছিলেন বঙ্গবন্ধুর বায়োপিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয়। করে। এই ছবিতে তার অভিনয়ের প্রশংসা করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD