শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

নয়াপল্টন ছাড়া কোথাও যাওয়া সম্ভব নয়, পুলিশকে জানাল বিএনপি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩ ৯:৩৩ পূর্বাহ্ণ

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ছাড়া সমাবেশের জন্য বিকল্প দুটি জায়গার নাম চেয়ে পুলিশের পক্ষে থেকে বিএনপিকে চিঠি দেওয়া হয়েছে। চিঠির জবাবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে— ২৮ অক্টোবরের শান্তিপূর্ণ সমাবেশ নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনেই আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অন্য কোনো ভেন্যুতে যাওয়া সম্ভব হবে না।

আজ (বৃহস্পতিবার) পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন মিয়া বরাবর পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পাল্টা চিঠিতে এ কথা জানানো হয়। একই সঙ্গে পুলিশের পক্ষে থেকে জানতে চাওয়া ৬টি প্রশ্নের উত্তর দেওয়া হয় চিঠিতে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD