রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

দেশব্যাপী জামায়াতের কর্মসূচি ঘোষণা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫ ২:৫৮ pm

জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল সফল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে পূর্ব ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সব মহানগরী ও জেলা শাখার প্রতি আগামী ৫ আগস্ট মঙ্গলবার শান্তিপূর্ণ গণমিছিল সফল করার আহ্বান জানাচ্ছি।

তিনি আরো বলেন, এই মিছিলে অংশগ্রহণ করার জন্য দেশের সব নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে গণমিছিল সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পালন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD