প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অর্থনৈতিক দুর্নীতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার অতীতে যে শ্বেতপত্র প্রকাশ করেছিল, ঠিক তার আদলেই বর্তমান সরকার দেশ থেকে দুর্নীতির মূলোৎপাটন এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। রাষ্ট্রীয় অর্থনীতিকে সঠিক পথে পরিচালিত করতে এবং সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান প্রশাসন সম্পূর্ণ বদ্ধপরিকর বলে জানান তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান তৃতীয় অধিবেশনের দিনের কর্মসূচিতে সূচনা বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। সংসদ অধিবেশনে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি, বিগত স্বৈরাচারী শাসন আমলের লুটপাট এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলেন, অতীতে দেশের অর্থব্যবস্থাকে যারা ধ্বংস করেছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে দেশের আর্থিক খাত ও ব্যাংক খাতে যে নজিরবিহীন হরিলুট চালানো হয়েছিল, তার নিরপেক্ষ তদন্তের দাবি দীর্ঘদিনের। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠা এবং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংসদ সদস্যরাও প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী বক্তব্যকে স্বাগত জানিয়েছেন এবং দুর্নীতিবিরোধী কার্যক্রমে সরকারের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
আরববাংলা টিভি/ডেস্ক