বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ৩ যুবকের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪ ৭:৪৩ পূর্বাহ্ণ

সিলেটের জকিগঞ্জ উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের শাহবাগ মুহিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের আফতার আলীর ছেলে আদিল হোসাইন (২০), একই গ্রামের জমির আলীর ছেলে জাকারিয়া আহমদ (২১) ও একই গ্রামের সুবহান আলীর ছেলে মিলন আহমেদ (২০)।

বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, শাহবাগ মুহিদপুর এলাকায় দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আদিল, জাকারিয়া ও মিলন নামে তিন যুবককে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আদিল হোসাইন ও জাকারিয়া আহমদকে মৃত ঘোষণা করেন। আহত মিলনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। পরে রাত ৩টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
‌

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD