রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

তিন জেলায় নতুন পুলিশ সুপার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ৮:৪২ pm

দেশের তিন জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার৷ নারায়ণগঞ্জ, মাদারীপুর এবং পিরোজপুরে জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে৷

রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ -১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে৷ এতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ৷

প্রজ্ঞাপন অনুযায়ী, মাদারীপুরের পুলিশ সুপার মো: হাবিবুর রহমানকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে, পিবিআই এর পুলিশ সুপার ফজলে এলাহীকে মাদারীপুরের পুলিশ সুপার এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো: তালেবুর রহমানকে পিরোজপুরের পুলিশ সুপার করা হয়েছে৷

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে৷

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD