রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

সাবেক আইজিপি এনামুল হক আর নেই

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ১০:৩৬ am

সাবেক আইজিপি ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য ড. এম. এনামুল হক আর নেই।

রোববার (৩০ আগস্ট) ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এনামুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরে তিনি নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেন।

বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন এনামুল হক।

১৯৯১ সালে তিনি পুলিশের মহাপরিদর্শক নিযুক্ত হন।

এনামুল হক ২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত আইন কমিশনের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD