বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

ঢাকার সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ৫:২১ am

বিএনপি-জামায়াতের ডাকা মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া শহরেরও বাসও রাস্তায় খুব একটা দেখা যাচ্ছে না। আজ শনিবার (২৮ অক্টোবর) ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-মাওয়া-কেরাণীগঞ্জ, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ-সিলেট ও চট্টগ্রাম রুটে এ চিত্র দেখা গেছে।

এসব মহাসড়কগুলো ফাঁকা দেখা গেছে। পুলিশের তল্লাশি চৌকিতে উপযুক্ত কারণ দেখিয়ে মাঝে মধ্যে দুই একটি অটোরিকশা ও প্রাইভেটকার নগরীতে প্রবেশের অনুমতি পাচ্ছে।

এ বিষয়ে সড়ক পরিবহণ সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘বিএনপির কর্মসূচি ঘিরে নাশকতার শঙ্কায় মালিক শ্রমিকরা বাস বন্ধ রেখেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বাস চলাচল শুরু হবে। তবে বাস বন্ধে সমিতি থেকে কোনো নির্দেশনা নেই।’

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD