বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, তারেক রহমানের সুযোগ্য ও গতিশীল নেতৃত্বে বর্তমান সরকার দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফ্যামিলি কার্ড বিতরণের এই যুগান্তকারী কার্যক্রমে সমাজের প্রতিটি প্রান্তের যোগ্য ও প্রান্তিক মানুষ যাতে সঠিকভাবে সুযোগ পান, তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম আরও যোগ করেন যে, কোনো ধরনের বৈষম্য বা দলীয় সংকীর্ণতা ছাড়াই প্রকৃত হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলোকে এই সুবিধার আওতায় আনা হচ্ছে। এরই ধারাবাহিকতায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে ডা. জুবাইদা রহমানসহ সংশ্লিষ্ট সকলেই এই সামাজিক সুরক্ষা কর্মসূচির সুফল ভোগ করবেন। অতীতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার আমলে লুটপাট ও স্বজনপ্রীতির মাধ্যমে সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।

বিশ্লেষকদের মতে, সরকারের এই জনকল্যাণমুখী পদক্ষেপ দেশের সামগ্রিক অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং তৃণমূল পর্যায়ে বৈষম্য দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, জনগণের অধিকার আদায় এবং দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD