মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে ২ জনের মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪ ৬:১০ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলায় সাপের কামড়ে দুজনের মৃত্যু হয়েছে। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির সাপের কামড়ে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-ধনতলা ইউনিয়নের চৌটাকী গ্রামের আকালু চন্দ্রের মেয়ে সুভাত্রা (৯) ও পাড়িয়া ইউনিয়নের বামুনিয়া নিটাল ডোবা এলাকার জয়নালের স্ত্রী শাহারা বানু (৪০)।

স্থানীয়রা জানায়, রোববার (৭ জুলাই) ভোররাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল সুভাত্রা। হঠাৎ ব্যথা অনুভব করলে সে তার মাকে বলে, কী যেন তাকে কামড় দিয়েছে। পরে তার মা দেখেন, ঘর থেকে একটি সাপ বেড়িয়ে যাচ্ছে। তবে কী সাপ সেটা তিনি বলতে পারেননি। ভোর ৫টার দিকে সুভাত্রার মৃত্যু হয়।

অপরদিকে, শনিবার সন্ধ্যায় বাড়ির কাজ করার সময় শাহারা বেগম নামে এক নারীকে সাপে কামড় দেয়। রাত ৮টার দিকে তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD