মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,২৯৪ মামলা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ১:১৩ pm

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ২৯৪টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সঙ্গে ৫১০টি যানবাহন ডাম্পিং এবং ৩৪৩টি যানবাহন রেকার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, সোমবার (২৯ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

নিয়াজ মেহেদী বলেন, ট্রাফিক-মিরপুর বিভাগে সর্বোচ্চ ৫২৩টি মামলা হয়েছে। এছাড়া ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪২২টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৭৫টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৭০টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ২২৪টি, ট্রাফিক-গুলশান বিভাগে ২০৪টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৬৯টি এবং ট্রাফিক-রমনা বিভাগে ১০৭টি মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ৫১০টি যানবাহন ডাম্পিং এবং ৩৪৩টি যানবাহন রেকার করা হয়েছে।

রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপির ট্রাফিক বিভাগের নিয়মিত অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD