রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ১১৯টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৪৯৯টি গাড়ি ডাম্পিং ও ২১০টি গাড়ি রেকার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, রোববার (৩০ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৬টি বাস, ১টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ৩৫টি মোটরসাইকেলসহ মোট ১১৫টি মামলা করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১১টি বাস, ১২টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ১৩২টি মোটরসাইকেলসহ মোট ২০৯টি মামলা করা হয়।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ৫৫টি বাস, ২টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৮৫টি সিএনজি ও ১৮৬টি মোটরসাইকেলসহ মোট ৪১৫টি মামলা করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৮টি বাস, ১৪টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৩৬টি মোটরসাইকেলসহ মোট ১৬৬টি মামলা করা হয়।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ১১টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৬২টি মোটরসাইকেলসহ মোট ১৩৫টি মামলা করা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৬টি বাস, ৪টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজি ও ১৪১টি মোটরসাইকেলসহ মোট ২৫৮টি মামলা করা হয়।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৪টি বাস, ২টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৯৪টি সিএনজি ও ১৭১টি মোটরসাইকেলসহ সর্বোচ্চ ৪৮৭টি মামলা করা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৯টি বাস, ৩টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ১২৮টি মোটরসাইকেলসহ মোট ৩৩৪টি মামলা করা হয়।
ডিসি আকতার হোসেন জানান, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত রয়েছে।