সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

টিকে থাকার লড়াইয়ে ব্যাটিংয়ে ইংল্যান্ড

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩ ৯:৪২ পূর্বাহ্ণ

বিশ্বকাপের পঞ্চম রাউন্ডের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছে ইংল্যান্ড। দুই দলই তিনটি করে ম্যাচ হেরে যাওয়ায় সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে আজকের ম্যাচে জয় গুরুত্বপূর্ণ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর আড়াইটায়।

গুরুত্বপূর্ণ ম্যাচটিতে বেশকিছু পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে দুই দলই। শ্রীলঙ্কা দুই এবং ইংল্যান্ড তাদের দলে এনেছে তিন পরিবর্তন। ইংল্যান্ড দলে ফিরেছেন ক্রিস ওকস, মঈন আলি এবং লিভিংস্টোন। আর লঙ্কানরা দলে ফিরিয়েছে অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং কুমারাকে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড চলমান বিশ্বকাপে একেবারে ব্যাকফুটে রয়েছে। এখন পর্যন্ত খেলা চার ম্যাচের তিনটিতেই হেরেছে ইংলিশরা। তাদের সেই ক্ষত আরও বাড়িয়ে দিয়েছে ‘আন্ডারডগ’ আফগানিস্তানের কাছে হার।

শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে এখন প্রতিটি ম্যাচই তাদের জন্য কার্যত নকআউট। লঙ্কানদের হারিয়ে সেমির দৌড়ে টিকে থাকতে চায় জস বাটলারের দল। এদিকে, বিশ্বকাপে দ্বিতীয় জয়ের খোঁজে শ্রীলঙ্কা। সাম্প্রতিক বাজে অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া দলটা।

ইংল্যান্ড একাদশ
জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক ওঅধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড।
বিজ্ঞাপন

শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিসাঙ্কা, কুশাল পেরেরা, কুশাল মেন্ডিস (উইকেটরক্ষক ও অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মহেশ থিকশানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD