বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

টিকিট ছাড়া ট্রেনে চড়ে কারাগারে ২১ যাত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩ ১২:৩৫ pm

বিনা টিকিটে ভ্রমণ করায় ২১ যাত্রীর ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া দুজনকে সন্ধ্যা পর্যন্ত চুয়াডাঙ্গা রেলওয়ের পুলিশ ফাঁড়ির হাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।

রোববার (২২ অক্টোবর) চুয়াডাঙ্গা রেলস্টেশনে এ অভিযান পরিচালনা করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিভিশনাল স্টেট কর্মকর্তা মো. নুরুজ্জামান। রাজশাহী ও খুলনাগামী দুটি ট্রেনে এ অভিযান চালানো হয়।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ২১ যাত্রীর ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া দুজনকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হাজতবাসের নির্দেশ দেন। দুপুরে সাজাপ্রাপ্তদের চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD