সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ ১২:৩০ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে বাড়ির সীমানা নি‌য়ে বিরোধে রাজিব হোসেন (৩০) নামে এক স্বেচ্ছা‌সেবক লীগকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় উভয় প‌ক্ষের অন্তত সাতজন আহত হ‌য়ে‌ছেন। তা‌দের উদ্ধার ক‌রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২ মে) দুপু‌রে উপজেলার ভাদ্রা ইউনিয়নের ভাদ্রা গ্রা‌মে এ ঘটনা ঘটে।

নিহত রাজিব হোসেন উপজেলার ভাদ্রা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলম মিয়ার ছেলে এবং ভাদ্রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি।

নাগরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন জানান, ভাদ্রা গ্রামের আজাহার ও রাজিবের মধ্যে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালেবিরোধপূর্ণ জমিতে একটি বেল গাছ থেকে বেল পাড়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরে আজাহার ও তার পরিবারের লোকজন ধারালো অস্ত্র দিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজিবকে কোপাতে থাকে। এ সময় পরিবারের লোকজন বাঁধা দিতে গেলে তাদেরকেও কুপিয়ে আহত করা হয়। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন।

তি‌নি আরও ব‌লেন, ঘটনার তদন্ত অব‌্যাহত আছে। হত্যায় জড়িত‌দের ধরতে অভিযান চল‌ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD