ভারত নারী দলের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ নারী দল। সিরিজ বাঁচাতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগ্রেসদের। অন্যদিকে জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে সফরকারীদের।
আজ বৃহস্পতিবার (২ মে) সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতেছেন ভারত নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কর। টস জিতে তারা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।