রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

জাপানের সৈকতে শত শত টন মরা মাছ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩ ৯:০৭ পূর্বাহ্ণ

জাপানের সৈকতে ভেসে এসেছে শত শত টন মরা মাছ। স্থানীয় কর্তৃপক্ষ এত মাছ সরাতে হিমশিম খাচ্ছে। কেন এত মাছ মারা গেছে সে বিষয়ে অনুসন্ধান করছে কর্তৃপক্ষ।

আনাদুলু এজেন্সির খবরে বলা হয়েছে, উত্তর জাপানের হোক্কাইডো সৈকতে শত শত টন মৃত সার্ডিন এবং ম্যাকেরেল মাছ ভেসে এসেছে। এসব মাছ সৈকতে একটি রূপালী কম্বল তৈরি করেছে, যা দেড় কিলোমিটার (এক মাইলেরও কম) উপকূল রেখাকে ঢেকে দিয়েছে।

হোক্কাইডোর হাকোদাতে শহর কর্তৃপক্ষ বলেছে যে, তারা মাছের ব্যাপক মৃত্যুর কারণ অনুসন্ধান করছে এবং কীভাবে মাছগুলো সরিয়ে ফেলা যায় তার ব্যবস্থা করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তাদের মতে, তারা সমুদ্রসৈকতের একটি বড় অংশে শত শত টন মরা মাছ আবিষ্কার করেছে এবং লোকজনকে এটি না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কর্মকর্তারা ধারণা করেছেন যে, কমপক্ষে ১ হাজার টন মরা মাছ (বেশির ভাগ সার্ডিন আর কিছু ম্যাকারেল) ৭ ডিসেম্বর উপকূলে ভেসে এসেছে।

প্রশাসন সতর্ক করে বলেছে যে, এই সংখ্যা আরো বেশি হতে পারে। শনিবার থেকে শহরের কর্মকর্তারা স্থানীয় জেলেদের সঙ্গে এবং হোক্কাইডো প্রিফেকচারাল সরকারের ওশিমা আঞ্চলিক প্রচার ব্যুরোর সঙ্গে এলাকাটি পরিষ্কার করতে কাজ শুরু করেছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD