বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

জাতীয় স্মৃতিসৌধে নাশকতার অভিযোগে আ.লীগ নেতাসহ আটক ৮

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪ ৮:২৭ পূর্বাহ্ণ

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে নাশকতার অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমানসহ আটজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক।

আটককৃত মাহবুবুর রহমান ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান। বাকীদের মধ্যে ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের কর্মী মিল্টনের পরিচয় জানা গেলেও বাকিদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে সকাল থেকেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টাসহ লাখো জনতা। দুপুর ১ টার দিকে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ বেশ কিছু নেতাকর্মী নাশকতার উদ্দেশ্যে জাতীয় স্মৃতিসৌধে আসেন।

এমন খবরের ভিত্তিতে ডিএমপির ডিবি পুলিশের সহযোগিতায় জাতীয় স্মৃতিসৌধে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD