মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

চট্টগ্রামে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪ ১১:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ চলছে। সোমবার (১৫ জুলাই) বিকেল ৫টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এসময় ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পুরো এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

কোটাবিরোধী আন্দোলনকারীরা ষোলশহর রেল স্টেশন ও দুই নম্বর গেট এলাকায় অবস্থান নিয়েছেন। দুই পক্ষের মধ্যে এখনো ইট-পাথর নিক্ষেপ চলছে। এ ঘটনায় দুই নম্বর গেট, ষোলশহর এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD