সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

চকরিয়ায় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৬

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪১ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় পুলিশ সফল অভিযান পরিচালনা করে ৩টি আগ্নেয়াস্ত্র, ৮৮২ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে। এই অভিযানে দুই নারীসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমন করার লক্ষ্যে পুলিশের এই অভিযানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

রোববার রাতে চকরিয়া থানা পুলিশ উপজেলার পশ্চিম ছনুয়াপাড়া ও হালকাচাপাড়া এলাকায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান চালায়। এসব অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পাশাপাশি অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই ৬ জনকে আটক করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

উল্লেখ্য যে, অতীতে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় এবং বিশেষ করে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা এলাকায় নানা ধরনের অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসত। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অস্ত্রধারীদের আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসন বর্তমানে কঠোর অবস্থান গ্রহণ করেছে। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা উদঘাটনে তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত থাকবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD