শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১০৫৫

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ ১১:১৪ am

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৫৫ জনে দাঁড়িয়েছে। হামলায় আহত হয়েছেন আরো অন্তত ৫ হাজার ১০০ জন ফিলিস্তিনি।

বুধবার (১১ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, আহতের মধ্যে ৬০ শতাংশই শিশু ও নারী।

অপরদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় এখন পর্যন্ত ১ হাজার ২০০ জন ইসরায়েলি নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরো অন্তত ২ হাজার ৭০০ জন ইসরায়েলি।

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের শুরুর তৃতীয় দিন সোমবার থেকে গাজাকে পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে ইসরাইল। জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD