ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৫৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ৬ হাজার ৪৯ জন ফিলিস্তিনি।
বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, আহতের মধ্যে ৬০ শতাংশই শিশু ও নারী।
অপরদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৩০০ জন ইসরায়েলি নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরো অন্তত ২ হাজার ৭০০ জন ইসরায়েলি।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরুর তৃতীয় দিন সোমবার থেকে গাজাকে পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে ইসরাইল। জ্বালানি, বিদ্যুৎ, পানি, খাবার ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে। গাজায় বসবাসকারী ২৩ লাখ ফিলিস্তিনিকে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রেখেছে ইসরায়েল।