বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

খালেদা জিয়ার হাতে গুলশানের বাড়ির কাগজ তুলে দিলো সরকার 

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫ ৩:২৮ পূর্বাহ্ণ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হাতে গুলশানের বাড়ির নামজারির কাগজ তুলে দিয়েছে অন্তর্বর্তী সরকার। 

বুধবার (৪ জুন) রাত ৯টার দিকে এই কাগজ তুলে দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে জানতে চাইলে খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, উপদেষ্টা আদিলুর রহমান খানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসেছিলেন। আধা ঘণ্টার মতো তারা ছিলেন। এটা সৌজন্য সাক্ষাৎ ছিল।  

বাড়ির নামজারির কাগজের বিষয়ে তিনি জানান, উপদেষ্টা কিছু কাগজ নিয়ে এসেছিলেন। সেগুলো দিয়েছেন। তবে এটা কীসের কাগজ, তা তিনি জানেন না।

প্রসঙ্গত, ১৯৮১ সালের ৩১ মে জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর গুলশান এলাকায় দেড় বিঘা জমির ওপর অবস্থিত ওই বাড়ি বরাদ্দ দেয়া হয়। বাড়িটি খালেদা জিয়া গুলশানে ‘ফিরোজা’ নামের যে বাড়িতে থাকেন, সেটির কাছেই। ওই বাড়িটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিয়ন্ত্রণে আছে। তবে তার নামে নামজারি করা ছিল না। 

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD