সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

ক্যানসার রোগীর সংখ্যায় রেকর্ড যুক্তরাজ্যের, বছরে আক্রান্ত ৪ লক্ষাধিক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ৩:৩৪ pm

সাম্প্রতিক কালে প্রতি বছর যুক্তরাজ্যে ৪ লাখ ৩ হাজারেরও বেশি মানুষের দেহে ক্যানসার শনাক্ত হচ্ছে। এ হিসেবে প্রতিদিন দেশটিতে ক্যানসা আক্রান্ত হিসেবে শনাক্ত হচ্ছেন কমপক্ষে ১ হাজার ১০০ জন এবং প্রতি ৮০ সেকেন্ডে দেশটিতে একজন করে ক্যানসার রোগী বাড়ছে।

যুক্তরাজ্যের ক্যানসার গবেষণা কেন্দ্র ক্যানসার রিসার্চ ইউকে (সিআরইউকে) গতকাল এক প্রতিবেদনে জানিয়েছে এসব তথ্য। প্রতিবেদনে বাৎসরিক ক্যানসার আক্রান্তের এই সংখ্যাকে ‘রেকর্ড’ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, অতীত কখনও যুক্তরাষ্ট্রে এক বছরে বা এক দিনে এত সংখ্যক ক্যানসার রোগীর শনাক্ত হওয়ার তথ্য নেই।

সিআরইউকে প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি কারণে যুক্তরাজ্যে বাড়ছে ক্যানসার রোগীর সংখ্যা— প্রথমত, গড় আয় বৃদ্ধি এবং ক্রমবর্ধমান জনসংখ্যা; দ্বিতীয়ত, সাধারণ জনগণ পর্যায়ে স্থুলতার হার বৃদ্ধি এবং তৃতীয়ত— ধূমপান।

শুধুমাত্র ধূমপানের কারণে যুক্তরাজ্যে প্রতি বছর ৫৭ হাজার ৭০০ জন ক্যানসারে আক্রান্ত হন বলে উল্লেখ করা হয়েছে সিআরইউকের প্রতিবেদনে।

অবশ্য উন্নত চিকিৎসা ব্যবস্থার কারণে ক্যানসার থেকে সেরে ওঠা রোগীদের সংখ্যাও কম নয়। বর্তমানে যেসব ক্যানসার রোগী চিকিৎসার কোর্স শেষ করছেন, তাদের মধ্যে অন্তত অর্ধেক চিকিৎসার পরও আরও কমপক্ষে ১০ বছর আয়ু পাচ্ছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্যানসারের প্রতিরোধযোগ্য ঝুঁকিগুলোর সমাধান এবং ক্যানসার টেস্ট বা স্ক্রিনিং কর্মসূচির বিস্তার এবং ক্যানসার ধরা পড়ার সঙ্গে সঙ্গে যত শিগগির সম্ভব চিকিসকের শরণাপন্ন হলে ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

“সুনির্দিষ্ট পরিকল্পনা ক্যানসারের এই বাড়-বাড়ন্ত থেকে আমাদের মুক্তি দিতে পারে; তবে শুধু পরিকল্পনা করে বসে থাকলে হবে না, তা বাস্তবায়নও করতে হবে”, এএফপিকে বলেছেন সিআরইউকে-এর শীর্ষ নির্বাহী মাইকেল মিশেল।
সূত্র : এএফপি, আনাদোলু এজেন্সি

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD