বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

কুড়িগ্রামে ২৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩ ১২:২১ pm

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিঙ্গেরডাবরির পাচগাছী এলাকায় বৃষ্টির পানিতে ধসে যাওয়া রেল সেতু মেরামত হওয়ায় প্রায় ২৩ ঘণ্টা পর আবারও স্বাভাবিক হয়েছে রেল যোগাযোগ। শনিবার (১৪ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট রেলওয়ে বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. ইদ্রিস আলী।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সেতুটি ক্ষতিগ্রস্ত হলেও জীবনের ঝুঁকি এড়াতে রেল যোগাযোগ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর শুক্রবার রাত থেকে শনিবার বিকেল ৫টা ১০ মিনিট পর্যন্ত শতাধিক শ্রমিক দিয়ে অস্থায়ীভাবে সেতুটি মেরামত করে রেল চলাচলের উপযোগী করে তোলা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ঘনঘন বৃষ্টিপাতের ফলে সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় শুক্রবার (১৩ অক্টোবর) রাত থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সেতুটি মেরামত না হওয়া পর্যন্ত কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেসের শাটলসহ চিলমারী রমনা রেলস্টেশন থেকে পার্বতীপুরগামী লোকাল ট্রেনটির চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। কুড়িগ্রাম থেকে সারাদেশে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় কুড়িগ্রামের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

লালমনিরহাট রেলওয়ে বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. ইদ্রিস আলী জানান, শুক্রবার রাত থেকে পুরোদমে সেতু মেরামতের কাজ করে শনিবার সন্ধ্যার আগে কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD