সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

কিশোরগঞ্জে মাইক্রোবাস-লরির মুখোমুখি সংঘর্ষ, চার হাজীসহ আহত ৬

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪ ১০:১১ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জে হজ শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে চার হাজীসহ ৬ জন আহত হয়েছেন। শনিবার (২২ জুন) বেলা ১১টার দিকে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কে নূরের দোকান বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

হোসেনপুর উপজেলা ফাযার সার্ভিসের স্টেশন অফিসার রাকিবুল হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

দুর্ঘটনায় আহতরা হলেন নিজাম উদ্দিন (৬৪) হোসেনপুর উপজেলার চরপুমদি গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে নিজাম উদ্দিন (৬৪), নান্দাইল উপজেলার রাজগাদী গ্রামের মো. মইনুল হোসেন আরজুর স্ত্রী তালায়ারা আরাঁ শাম্মী (৫৮), হাজী মো. কাসেম মিয়া (৬৩), পাকুন্দিয়ার জাঙ্গালিয়া ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের রতন মিয়ার ছেলে মো. শহীদুল্লাহ ও মাইক্রোবাসের চালক রফিকুল ইসলাম খোকন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ঢাকা থেকে চার হাজীকে বহন করা মাইক্রোবাসটি কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কে নূরের দোকান বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চার হাজীসহ ৬ জন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। গুরুতর অবস্থায় একজনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়।

হোসেনপুর উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিবুল হাসান বলেন, আমরা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে উপস্থিত হই। দুর্ঘটনায় চার হাজীসহ ৬ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD