শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে প্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের লাশ উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩ ৭:৫৯ am

কিশোরগঞ্জের হোসেনপুরে সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুর চর গ্রামে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, সৌদি আরব প্রবাসী মঞ্জিল মিয়ার স্ত্রী তাসলিমা (৪২), বড় মেয়ে মহনা (১১) ও ছোট মেয়ে বন্যা (৭)।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে তাদের নিজ বাড়ি থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করি। নিহতের স্বামী একজন সৌদি প্রবাসী বলে জানতে পেরেছি। তবে তাদের মৃত্যুর বিষয়টি রহস্যজনক। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD