রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

কার্যত নিষিদ্ধ আ.লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২২ পূর্বাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত ১৭ বছরে যারা গুম, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে, সেই কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ফ্যাসিবাদী শক্তিকে আর কোনো দিন বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না। তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন যে, দেশের বর্তমান স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে ফ্যাসিবাদী দোসরদের কোনো ছাড় দেওয়া হবে না।

গণমাধ্যমকে জানান, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছিল। ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে জনগণের ভোটাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে সরকার বদ্ধপরিকর এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।

তিনি আরও যোগ করেন, শহীদদের রক্তের সাথে কোনো প্রকার বেঈমানী করা হবে না। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল এবং নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচার নিশ্চিত করা হবে। দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD