মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

কল্যাণপুরের মিজান টাওয়ারে বোমা সদৃশ বস্তু, পুলিশের অভিযান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪ ৯:৩৯ পূর্বাহ্ণ

রাজধানীর কল্যাণপুরের মিজান টাওয়ারে একটি ফ্ল্যাটে বোমা সদৃশ বস্তুর সন্ধান পেয়েছে পুলিশ। ওই ফ্ল্যাটে পুলিশ অভিযান পরিচালনা করছে।

বুধবার (৩১ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাসুক মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কল্যাণপুরের মিজান টাওয়ারে একটি ফ্ল্যাটে বোমা সদৃশ বস্তুর পাওয়ার একটি ম্যাসেজ আসে আমাদের কাছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

এ বিষয়ে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিশুক চাকমা বলেন, কল্যাণপুরে একটি ফ্ল্যাটে বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। ঘটনাস্থলে সিটিটিসির একটি টিম যাচ্ছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD