রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

ওয়াসা চেয়ারম্যান সাব্বির মোস্তফা খান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬ ৫:৪৬ pm

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানিসম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সাব্বির মোস্তফা খানকে ঢাকা ওয়াসার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রবিবার (২ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৭(১) অনুযায়ী তিন বছর মেয়াদের জন্য তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

ড. সাব্বির মোস্তফা খান বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানিসম্পদ কৌশল বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। পানি সম্পদ ব্যবস্থাপনা, নগর পানি সরবরাহ ও জলসম্পদ পরিকল্পনা বিষয়ে তার দীর্ঘদিনের গবেষণা ও একাডেমিক অভিজ্ঞতা রয়েছে।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD