শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

ওয়াজ মাহফিলের আয়োজন করলে আ.লীগের গা জ্বলতো: রাশেদ খান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪ ৯:৩৫ am

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, আগে যেখানেই আলেম-ওলামারা সমাবেশ করতো, ওয়াজ মাহফিলের আয়োজন করতো আওয়ামী লীগের গা জ্বলতো। আমরা দেখেছি কীভাবে ছাত্রলীগ, যুবলীগ বাংলাদেশের মানুষের ওপরে নির্যাতন চালিয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের দ্বাদশ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

রাশেদ খান বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে এখনও কেউ স্পষ্ট বক্তব্য দিচ্ছে না। আমরা বলতে চাই, গণহত্যার পরে আওয়ামী লীগের কারও আর রাজনীতি করার অধিকার নেই। তাদের নিষিদ্ধ করতে হবে।

তিনি বলেন, আজকে জাতীয় ঐক্যের জন্য আমরা একত্রিত হয়েছি। গণ-অভ্যুত্থানে আমরা দেখেছি যখন বিশ্ববিদ্যালয় ছাত্রদের আন্দোলন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, তখন মাদরাসার ছাত্ররা যাত্রাবাড়িতে প্রতিরোধ গড়ে তুলেছিল।

এ সময় ইসলামি দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান এ গণঅধিকার পরিষদ নেতা।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD