বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

এশিয়ার মিত্র দেশগুলোকে সামরিক সরঞ্জাম দিতে চায় ইরান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ১০:৩৭ am

এশিয়ার মিত্র— বিশেষ করে সাংহাই কো-অপারেশন (এসসিও) ভুক্ত দেশগুলোর সঙ্গে ইরান নিজেদের আত্মরক্ষামূলক সামরিক সরঞ্জাম ভাগ করতে চায় বলে জানিয়েছেন ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী রেজা তালেই-নিক।

ফেব্রুয়ারির শেষ থেকে এপ্রিলের শুরু পর্যন্ত যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছে ইরান। এ সময়টায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এছাড়া ইসরায়েলের বিভিন্ন স্থাপনাকেও টার্গেট করেছে তারা। এরসঙ্গে যুদ্ধবিমানসহ যুক্তরাষ্ট্রের অসংখ্য ড্রোন ভূপাতিত করেছে তেহরান।

এশিয়ার দেশগুলোকে সামরিক সরঞ্জাম দেওয়ার আগ্রহের কথা আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) এক সম্মেলনে বলেছেন ইরানি উপপ্রতিরক্ষামন্ত্রী।

তিনি কিরগিজস্তানের রাজধানীতে সাংহাই কো-অপারেশন ভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলনে এ ব্যাপারে বলেন, “এই জোটের সদস্য দেশগুলোর সঙ্গে আমরা মার্কিনিদের পরাজিত করার অভিজ্ঞতার বিষয়টি ভাগ করে নিতে প্রস্তুত আছি।”

সম্প্রতি ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী রাশিয়া ও বেলারুশের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন। এ সময় রাশিয়া ও বেলারুশ উভয় দেশ জানায় তারা ইরানের পাশে থাকবে।

গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালায়। এরপরই তীব্র যুদ্ধ শুরু হয়। টানা ৪০ দিন হামলা পাল্টা হামলা চালায় একে-অপরের ওপর। এরপর পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয় যুক্তরাষ্ট্র ও ইরান। যা গত ৮ এপ্রিল থেকে কার্যকর হয়। ২২ এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা থাকলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে তাদের অনির্দিষ্টকাল যুদ্ধবিরতি চলবে।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD