বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

এবারের নির্বাচন আমার কাছে উৎসব মনে হচ্ছে : তমা মির্জা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ ৭:২৮ পূর্বাহ্ণ

আজ অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনি প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। আজ তাদের অগ্নিপরীক্ষা। ফলে ভোটারদের মধ্যেও কাজ করছে উদ্দীপনা। এই তালিকায় রয়েছেন দেশের শোবিজ তারকারাও। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট হবে এমন প্রত্যাশা তাদের। অনেকে মুখিয়ে আছেন পছন্দের প্রর্থীদের ভোট দেয়ার জন্য।

‘সুরঙ্গ’খ্যাত অভিনেত্রী তমা মির্জা বাগেরহাটের মেয়ে হলেও তিনি ঢাকার ভোটার। তমা মির্জা বলেন, ‘আমি ঢাকার বাড্ডার ভোটার। এটি ঢাকা-১১ আসন। এখানে ভোটের উৎসব লক্ষ্য করা যাচ্ছে। জানি না শেষ পর্যন্ত কি হয়। অবশ্যই ভোট দিতে যাবো। ভোটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে জয়ী করতে পারবো ইনশাল্লাহ।’

তিনি আরো বলেন, ‘এবারের নির্বাচন আমার কাছে উৎসব মনে হচ্ছে। কোথাও কোনো বাধা নেই। স্বাভাবিক জীবন-যাপনে চলছে সবাই। পরিবেশটাও ভালো লাগছে।’

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD